09639-44-45-47

গোপনীয়তা নীতি

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ১০ নভেম্বর ২০২৬

NEED আপনার ব্যক্তিগত তথ্যকে আমানত হিসেবে দেখে। এই নীতিতে জানানো হলো আমরা কোন তথ্য নিই, কেন নিই, কীভাবে সুরক্ষিত রাখি এবং আপনি কীভাবে তা নিয়ন্ত্রণ করতে পারেন। এই নীতি বাংলাদেশের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬ অনুসরণ করে তৈরি।

১. আমরা কে

need.com.bd ওয়েবসাইট ও NEED অ্যাপ পরিচালনা করে:

  • প্রতিষ্ঠান: নিড (NEED)
  • স্বত্বাধিকারী: মোঃ আজিজুল হক
  • ঠিকানা: নদীবাংলা সেন্টার পয়েন্ট, ৪র্থ তলা, অফিস নং ৫৩, ভৈরব, কিশোরগঞ্জ
  • ইমেইল: [email protected]
  • হটলাইন: ০৯৬৩৯-৪৪-৪৫-৪৭

আপনার তথ্যের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান (উপাত্ত-জিম্মাদার) হিসেবে NEED এই নীতি মেনে চলে।

২. আমরা কোন তথ্য সংগ্রহ করি

  • অ্যাকাউন্ট: মোবাইল নম্বর (SMS কোড দিয়ে যাচাই), নাম, জন্মতারিখ বা বয়স, লিঙ্গ, ঠিকানা (যেখানে দরকার) এবং পাসওয়ার্ড দিলে তার নিরাপদ রূপ (মূল পাসওয়ার্ড আমরা রাখি না)।
  • সিরিয়াল ও চিকিৎসাসেবা: রোগীর নাম, ফোন, বয়স, কোন হাসপাতাল ও ডাক্তার, তারিখ, সিরিয়াল নম্বর, উপস্থিতি, ফলো-আপ এবং NEED রোগীর ক্ষেত্রে বিল ও ছাড়ের হিসাব।
  • পরিবারের সদস্য: যাদের জন্য আপনি সিরিয়াল নেন তাদের নাম, সম্পর্ক ও বয়স, এবং যুক্ত পরিবার-অ্যাকাউন্টের তথ্য।
  • প্রেসক্রিপশন: আপনার পাঠানো প্রেসক্রিপশনের ছবি ও নোট, এবং অর্ডারের ফোন ও ঠিকানা।
  • NEED কার্ড: কার্ড নম্বর, কোন অ্যাকাউন্টে যুক্ত এবং কার্ড ব্যবহারের ইতিহাস।
  • রক্তদাতা, অ্যাম্বুলেন্স ও ফার্মেসি তালিকা: নাম, ফোন, রক্তের গ্রুপ, শেষ রক্তদানের তারিখ, এলাকা, গাড়ির ধরন ও নম্বর ইত্যাদি, যা আপনার সম্মতিতে তালিকায় দেখানো হয়।
  • মতামত: সেবা নিয়ে আপনার রেটিং ও মন্তব্য।
  • প্রযুক্তিগত তথ্য: অপব্যবহার ঠেকাতে IP ঠিকানা থেকে তৈরি একটা গোপন সংকেত (মূল IP ডেটাবেসে রাখা হয় না), প্রয়োজনীয় কুকি, নোটিফিকেশন চালু করলে তার সাবস্ক্রিপশন এবং ব্যক্তিগত তথ্য বাদ দিয়ে ত্রুটির রিপোর্ট।
  • NEED অ্যাপ (Android): নোটিফিকেশন চালু করলে ফোনের নোটিফিকেশন-ঠিকানা (Google-এর দেওয়া টোকেন, এনক্রিপ্ট করে রাখা) ও অ্যাপের সংস্করণ; ব্যক্তিগত তথ্য বাদ দিয়ে অ্যাপের ত্রুটির রিপোর্ট। ক্যামেরা শুধু QR স্ক্যানের সময় চালু হয়, ছবি ফোনের বাইরে যায় না। নেট না থাকলে দেখাতে ডাক্তার, হাসপাতাল ও জরুরি তালিকার সর্বজনীন তথ্য ফোনে রাখা হয়; আপনার সিরিয়াল বা ব্যক্তিগত তথ্য নয়। অ্যাপ আপনার অবস্থান, কন্টাক্ট বা SMS পড়ে না।

স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য আইনে "সংবেদনশীল ব্যক্তিগত উপাত্ত"। প্রথম সিরিয়াল বা প্রেসক্রিপশনের আগে আলাদা টিক দিয়ে আপনার সম্মতি নেওয়া হয় এবং তা কখন দিয়েছেন সেটা রেকর্ড থাকে। আমরা এগুলো শুধু আপনার চাওয়া সেবা দিতে ব্যবহার করি এবং বাড়তি সুরক্ষায় রাখি।

জরুরি নম্বরে "কল" চাপলে শুধু কোন তালিকায় কখন চাপা হয়েছে তা গোনা হয়; আপনার পরিচয় রাখা হয় না।

৩. কেন ব্যবহার করি

  • আপনার চাওয়া সেবা দেওয়া: সিরিয়াল, প্রেসক্রিপশন পাঠানো, কার্ড, জরুরি তালিকা।
  • SMS-এ সাইন-ইন কোড, সিরিয়াল নম্বর, লাইভ লিংক ও সেবা-সংক্রান্ত বার্তা পাঠানো।
  • হাসপাতাল ও ডাক্তারকে আপনার সিরিয়ালের তথ্য জানানো, এবং NEED রোগীর হিসাব মেলানো।
  • প্রতারণা, ভুয়া বুকিং ও অপব্যবহার ঠেকানো এবং সিস্টেম নিরাপদ রাখা।
  • আইনগত বাধ্যবাধকতা পালন এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে সহায়তা।
  • সেবার মান বাড়াতে পরিচয়হীন সামগ্রিক পরিসংখ্যান তৈরি।

আমরা আপনার তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাদের দিই না এবং বিজ্ঞাপনের জন্য আপনার প্রোফাইল তৈরি করি না।

৪. কার সঙ্গে শেয়ার করি

  • যে হাসপাতাল, ডাক্তার ও তাদের কর্মীদের কাছে আপনি সিরিয়াল নেন, শুধু সেই সেবার জন্য।
  • যে ফার্মেসিগুলোকে আপনি প্রেসক্রিপশন পাঠান, শুধু সেই অর্ডারের জন্য।
  • NEED-এর অনুমোদিত কর্মী ও প্রতিনিধি, শুধু তাদের দায়িত্বের অংশটুকু।
  • আমাদের হয়ে কাজ করা সেবাদাতা: Neon (ডেটাবেস), Railway (সার্ভার), Cloudflare (নেটওয়ার্ক, নিরাপত্তা ও ছবি সংরক্ষণ), MRAM (SMS), Sentry (ত্রুটির রিপোর্ট, ব্যক্তিগত তথ্য ছাড়া), ব্রাউজারের নোটিফিকেশন সেবা এবং Google Firebase Cloud Messaging (অ্যাপে নোটিফিকেশন পৌঁছানো; লাইভ সিরিয়ালের বার্তায় শুধু সংখ্যা ও অবস্থা থাকে, নাম নয়)। তারা শুধু আমাদের নির্দেশে কাজ করে।
  • আইন অনুযায়ী বৈধ অনুরোধে সরকারি কর্তৃপক্ষ বা আদালত।

রক্তদাতা ও অ্যাম্বুলেন্সের নম্বর তালিকায় খোলা থাকে না; "কল" চাপলে দেখানো হয়। রক্তদাতার নম্বর একজন কতবার দেখতে পারবেন তার সীমাও আছে।

রক্তদাতা সংগঠনের কমিটির নম্বর সংগঠনের লিখিত সম্মতিতে দেখানো হয়, একইভাবে "কল" চাপলে। যে সংগঠন তার রক্তদাতাদের তথ্য দেয়নি, তাদের কোনো রক্তদাতার তথ্য NEED-এ দেখানো হয় না।

৫. দেশের বাইরে সংরক্ষণ

আমাদের ডেটাবেস ও সার্ভার সিঙ্গাপুরে, ত্রুটির রিপোর্ট যুক্তরাষ্ট্রে এবং Cloudflare-এর নেটওয়ার্ক বিশ্বজুড়ে। আপনার চাওয়া সেবা দেওয়ার জন্যই এটি দরকার। NEED ব্যবহার করে আপনি এতে সম্মতি দিচ্ছেন। পথে সব তথ্য এনক্রিপ্ট থাকে, এবং নাম, ফোন, জন্মতারিখ, ঠিকানা ও প্রেসক্রিপশনের ছবি ডেটাবেসেও এনক্রিপ্ট করে রাখা হয়।

৬. সুরক্ষা

  • সংবেদনশীল তথ্য এনক্রিপ্ট করে রাখা হয়।
  • প্রত্যেক কর্মী শুধু নিজের কাজের তথ্য দেখতে পারেন; ডেটাবেস নিজেই এই সীমা পাহারা দেয়।
  • গুরুত্বপূর্ণ প্রতিটি কাজ কে, কখন করেছেন তা লগে থাকে।
  • সাইন-ইনে SMS কোড, এবং কর্মীদের জন্য বাড়তি যাচাই।

কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়। তথ্য ফাঁসের মতো ঘটনায় আমরা আইন অনুযায়ী কর্তৃপক্ষকে এবং ক্ষতিগ্রস্তদের জানাব ও দ্রুত ব্যবস্থা নেব।

৭. কতদিন রাখি

  • সাইন-ইন কোড: ৩ মিনিট।
  • গ্রাহকের সাইন-ইন: ৩০ দিন ব্যবহার না হলে বন্ধ, সর্বোচ্চ ১৮০ দিন।
  • প্রেসক্রিপশনের ছবি: ৭ দিন পর মুছে ফেলা হয়।
  • প্রেসক্রিপশন অর্ডারের ফোন ও ঠিকানা: অর্ডার শেষ হওয়ার ৭ দিন পর (দেরিতে হলেও অর্ডার দেওয়ার ১৪ দিনের মধ্যে) মুছে ফেলা হয়।
  • অ্যাকাউন্টের নোটিফিকেশন: ৯০ দিন।
  • অ্যাপের নোটিফিকেশন-ঠিকানা: লগআউট, অ্যাকাউন্ট মোছা বা টোকেন অকেজো হওয়া পর্যন্ত।
  • অ্যাকাউন্টের সিরিয়াল ও চিকিৎসার ইতিহাস: অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত; অ্যাকাউন্ট মুছলে নাম ও ফোন সঙ্গে সঙ্গে মুছে যায়।
  • অ্যাকাউন্ট ছাড়া নেওয়া সিরিয়াল (যেমন হাসপাতালের কাউন্টারে): রোগীর নাম ও ফোন শেষ সিরিয়ালের ৩ বছর পর মুছে ফেলা হয়।
  • বিল ও হিসাব: স্থায়ীভাবে থাকে, তবে তাতে রোগীর নাম বা ফোন থাকে না।
  • নিরাপত্তা লগ (কে কখন কী করেছেন): প্রমাণ ও নিরাপত্তার জন্য স্থায়ীভাবে থাকে।

৮. আপনার অধিকার

  • আপনার তথ্য দেখা এবং তার কপি পাওয়া।
  • ভুল তথ্য ঠিক করা; প্রোফাইলের বেশিরভাগ তথ্য আপনি নিজেই বদলাতে পারেন।
  • সম্মতি তুলে নেওয়া, যেমন রক্তদাতা তালিকা থেকে নিজেকে সরানো বা নোটিফিকেশন বন্ধ করা। স্বাস্থ্য-তথ্যের সম্মতি তুলে নিতে চাইলে অ্যাকাউন্ট মুছে ফেলুন, কারণ সেটা ছাড়া সিরিয়াল সেবা দেওয়া যায় না।
  • অ্যাকাউন্ট মুছে ফেলা: প্রোফাইল পাতার "অ্যাকাউন্ট মুছে ফেলুন" থেকে, SMS কোড দিলেই সঙ্গে সঙ্গে। বাকি সিরিয়াল বা খোলা অর্ডার থাকলে সেটা শেষ হওয়ার পর।
  • কোনো ব্যবহারে আপত্তি জানানো।

অনুরোধ লিখিতভাবে [email protected] ঠিকানায় পাঠান, অথবা নিবন্ধিত নম্বর থেকে হটলাইনে (০৯৬৩৯-৪৪-৪৫-৪৭) জানান। পরিচয় যাচাইয়ের পর আমরা ব্যবস্থা নেব; তথ্য সংশোধনের ফল ৩০ দিনের মধ্যে জানাব। হাসপাতালের হিসাব বা আইনের কারণে যে তথ্য রাখতে হয়, তা মুছতে না পারলে কারণসহ জানাব।

আমাদের উত্তরে সন্তুষ্ট না হলে আইন অনুযায়ী উপাত্ত সুরক্ষা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন।

৯. শিশুদের তথ্য

১৮ বছরের কম কেউ নিজে অ্যাকাউন্ট খুলবেন না। মা-বাবা বা অভিভাবক তাদের পক্ষে সিরিয়াল নিতে পারেন এবং সেই তথ্যের দায়িত্ব অভিভাবকের। শিশুদের তথ্য দিয়ে আমরা কোনো প্রোফাইল বা বিজ্ঞাপন তৈরি করি না।

১০. কুকি

আমরা শুধু প্রয়োজনীয় কুকি ব্যবহার করি: সাইন-ইন রাখা, আপনার এলাকা মনে রাখা এবং কর্মীদের বিশ্বস্ত ডিভাইস চেনা। বিজ্ঞাপন বা অন্য কোম্পানির ট্র্যাকিং কুকি নেই।

১১. নীতির পরিবর্তন

এই নীতি সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। বড় পরিবর্তন হলে ওয়েবসাইট বা অ্যাপে জানাব। ওপরের তারিখ দেখে সর্বশেষ সংস্করণ বুঝবেন।

১২. যোগাযোগ

গোপনীয়তা নিয়ে যেকোনো প্রশ্ন বা অভিযোগ:

  • প্রতিষ্ঠান: নিড (NEED)
  • স্বত্বাধিকারী: মোঃ আজিজুল হক
  • ঠিকানা: নদীবাংলা সেন্টার পয়েন্ট, ৪র্থ তলা, অফিস নং ৫৩, ভৈরব, কিশোরগঞ্জ
  • ইমেইল: [email protected]
  • হটলাইন: ০৯৬৩৯-৪৪-৪৫-৪৭

আরও পড়ুন: শর্তাবলি